ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার রায়ে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতি: হাফিজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতি। প্রহসনের রায়ের পর কোনো ঘটনা ঘ‌টলে, তার দায়ভার আওয়ামী লীগ ও হা‌সিনা সরকারকেই নিতে হবে।

জিয়াউর রহমা‌নের ৮২তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, দেশ আজ অন্ধকার গহ্বরে দিকে ধাবিত হচ্ছে। সাংবা‌দিক ভাইদের ওপর যে জুলুম চা‌পিয়ে দেয়া হ‌য়ে‌ছে, দুর্নী‌তি হ‌চ্ছে কিন্তু বলা যা‌বে না। ব‌ললেই ১৪ বছর জেল হ‌বে। আমরা এর থে‌কে অবসান চাই, ত‌বে শুধু ‌বিএন‌পি একা পার‌বে না, দে‌শের সব জনগণকে একত্র হ‌য়ে এই আন্দোলন কর‌তে হ‌বে।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে উদ্দেশ করে বিএন‌পির এ নেতা বলেন, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, দেশকে আর ধ্বংস করবেন না। মানুষের বাঁচার অধিকার নষ্ট করবেন না, মানুষকে বাঁচতে দিন। তা না হ‌লে দেশের জনগণ আপনা‌দের ছাড়ছে না।

নির্বাচন ক‌মিশনের পদত্যাগ দা‌বি করে তিনি বলেন, শেখ হা‌সিনা দে‌শের বি‌ভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করছে আর আমাদের নেত্রীকে সপ্তাহে ৩-৪ চার দিন আদালতে হা‌জিরা দিতে হচ্ছে। নির্বাচন ক‌মিশন কোনো তফ‌সিল ঘোষণা করেনি, তবে নির্বাচনী প্রচার কেন? এই নির্বাচন ক‌মিশনকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ এর সভাপ‌তি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, নির্বাহী ক‌মি‌টির সহসাংগঠ‌নিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদার রায়ে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতি: হাফিজ

আপডেট সময় ০৭:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮