ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোয়াইট হাউজের নতুন প্রধান জন কেলি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা (হোয়াইট হাউজ চিফ অব স্টাফ) হিসেবে জন কেলিকে নিয়োগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।এর আগে জন কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রেইন্স প্রিয়েবাসকে সরিয়ে তাকে হোয়াইট হাউজের প্রধান বানানো হয়েছে।

সম্প্রতি হোয়াইট হাউজের সম্ভাব্য তথ্য ফাঁসকারী হিসেবে রেইন্স প্রিয়েবাসের নাম উঠে আসে। এরপর থেকে তিনি চাপের মুখে ছিলেন।কানাঘুষা আছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) হোয়াইট হাউজের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন রেইন্স প্রিয়েবাস। জন কেলিকে হোয়াইট হাউজের প্রধান বানানোর ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় রেইন্স প্রিয়েবাস জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা ও নীতির কট্টর সমর্থক।

সপ্তাহ খানেক আগে যোগাযোগ প্রধান (ডিরেক্টর অব কমিউনিকেশন) হিসেবে অ্যান্থনি স্ক্যরামুচ্চিকে নিয়োগ দেন ট্রাম্প। তিনি রেইন্স প্রিয়েবাসকে গণমাধ্যমে তথ্য ফাঁসকারী হিসেবে অভিযুক্ত করে টুইট করেন। পরে তিনি সে টুইট মুছেও ফেলেন। এরপর থেকে রেইন্স প্রিয়েবাস চাপের মুখে পড়েন।শুক্রবার বিকালে ধারাবাহিক কিছু টুইটার বার্তায় জন কেলির প্রশংসা করেন ট্রাম্প। জন কেলিকে তিনি ‘মহান আমেরিকান’ ও ‘মহান নেতা’ হিসেবে আখ্যায়িত করেন।

ট্রাম্প বলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আকর্ষণীয় এক চাকরি করেছে জন। সে আমার প্রশাসনের সত্যিকারের এক স্টার।’

জন কেলি সোমবার (৩১ জুলাই) কাজ শুরু করবেন বলে হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হোয়াইট হাউজের নতুন প্রধান জন কেলি

আপডেট সময় ১২:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭