ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার রাতে উপজেলার কাজির রাস্তা মোড়ের হাটিঘাটা এলাকায় যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে একজন নারী আছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মাইক্রোবাসের অন্য চার যাত্রী, বাসের চালক, হেলপার ও সুপারভাইজার আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিনের ভাষ্য, খবর পাওয়ার পর ফরিদপুর ও মুধখালী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মাইক্রোবাসের ভেতরে লোকজন আটক পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

আপডেট সময় ১২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭