ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শাহরুখের বাড়ি দখলে নিল সরকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে খামারবাড়ি নিয়ে বেশ বিপাকে পড়েছেন বলিউডের সুপারস্টার কিং খান। মহারাষ্ট্রের আলিবাগে কিং খানের বিলাসবহুল ফার্ম হাউস নিয়ন্ত্রণে নিয়েছে সরকারের আয়কর দফতর। বেনামি সম্পত্তি আইনে ওই সম্পত্তিটি ‘অ্যাটাচ’ করা হয়েছে। খবর জিনিউজের।

গত ডিসেম্বর মাসে এ বিষয়ে শাহরুখকে নোটিশ পাঠিয়েছিল আয়কর দফতর। কিন্তু হঠাৎ কেন সেটির নিয়ন্ত্রণ নেয়া হলো তার বিস্তারিত জানা যায়নি। বেনামি সম্পত্তি আইন অনুযায়ী কোনও সম্পত্তিকে ৯০ দিন পর্যন্ত অ্যাটাচ করা যায়। ফলে আগামী ৩ মাসের জন্য শাহরুখের ওই সম্পত্তি আয়কর দফতরের হেফাজতেই থাকছে।

দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিবাগে শাহরুখের ওই খামারবাড়িটির আয়তন ১৯ হাজার ৯৬০ বর্গমিটার। বর্তমানে এটির বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। বিলাসবহুল এই খামারবাড়িতে রয়েছে একটি সুইমিং পুল, হেলিপ্যাড।

আয়কর দফতরের অভিযোগ, কৃষিখামার তৈরির জন্য শাহরুখ খামারবাড়ির ওই জমিটি কিনেছিলেন। কিন্তু তার পরিবর্তে ওই জায়গায় একটি বিলাসবহুল রিসোর্ট বানিয়ে ফেলেছেন তিনি।

এদিকে বেনামি সম্পত্তি আইনে দোষী সাব্যস্ত হলে বড় বিপাকে পড়ে যেতে পারেন শাহরুখ। কারণ, সম্প্রতি বেনামি সম্পত্তি আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইন আনুযায়ী বেনামি সম্পত্তি আইনে দোষী সাব্যস্ত কোনও ব্যক্তির ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ওই সম্পত্তির বর্তমান বাজার দরের ২৫ শতাংশ জরিমানাও হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহরুখের বাড়ি দখলে নিল সরকার

আপডেট সময় ০৮:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮