ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচনী প্রচারণা বন্ধ করুন, নইলে বিএনপিকেও সুযোগ দিন: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট থেকে শুরু করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারি খরচে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এসব বন্ধ করতে হবে। না হলে বিএনপিকে জনসভা করার সমান সুযোগ দিতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া দেন মওদুদ।

মওদুদ বলেন,মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযানে নেমে গেছেন। নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেছেন, ডিসেম্বরে ভোট হবে। সাধারণত তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচার শুরু হয়। কিন্তু প্রায় এক বছর আগেই সরকারি দল রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। প্রশ্ন জাগে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কী?

ইসির উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে কোনো ঘরোয়া সভা-সমাবেশ পর্যন্ত করতে দেয়া হয় না। আর সরকারি অর্থ খরচ করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার শুরু করেছেন। নৌকা মার্কায় ভোট চাইছেন। তাহলে বিএনপিকেও সমান সুযোগ দিতে হবে। বিএপিকেও ধানের শীষে ভোট চাওয়ার সুযোগ দিতে হবে।

মওদুদ বলেন, আমরা আগে বলেছি- লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সিলেটে ভোট চাইছেন, আর আমরা আদালতের বারান্দায়। প্রধানমন্ত্রীর প্রচারাভিযান লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

নির্বাচনী প্রচারণা বন্ধ করুন, নইলে বিএনপিকেও সুযোগ দিন: মওদুদ

আপডেট সময় ০৮:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮