ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির মিছিল থেকে হামলা চালিয়ে আটক কর্মী ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও প্রিজনভ্যান থেকে আটক কর্মী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ দাবি করেছে, বিকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিতে হামলা চালায়। প্রিজনভ্যান ভাঙচুর করে বিএনপির আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয়, পুলিশের রাইফেল ভেঙে ফেলে। এতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনারসহ কয়েকজন আহত হন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে ফিরছিলেন। দলের চেয়ারপারসনের আদালতে হাজিরার দিন প্রতিবারের মতো আজও নেতাকর্মীরা হাইকোর্ট মাজার গেটে জড়ো হয়। পরে বকশীবাজার থেকে বিএনপির আরেকটি মিছিল এতে যোগ দেয়।

পুলিশ দাবি করে, খালেদা জিয়া ফেরার সময় মিছিল থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজমের হাতের আঙুল ফেটে যায়। কয়েকজন পুলিশ আহত হয়। তাদের হেলমেট ও রাইফেল ক্ষতিগ্রস্ত হয়। কদম ফোয়ারার সামনে পুলিশের একটি প্রিজনভ্যান ছিল। মিছিল থেকে কর্মীরা এসে ভ্যান ভাঙচুর করে এতে আটক থাকা দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে দুই পুলিশের রাইফেল কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, প্রতিবারের মতো খালেদা জিয়ার মিছিল পুলিশ সব সময় খুব ধৈর্যের সঙ্গে সামাল দেয়। আজও পুলিশ ধৈর্য ধরেছিল। কিন্তু বিনা উসকানিতে মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। এতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজমসহ কয়েকজন পুলিশ আহত হন।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ছিনিয়ে নেওয়া দুজনকে ঘটনার কিছু আগে হাইকোর্টের সামনে বিএনপির জমায়েত থেকে আটক করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপির মিছিল থেকে হামলা চালিয়ে আটক কর্মী ছিনতাই

আপডেট সময় ০৭:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮