ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেশি চাওয়ায় শিশুর মুখে ঢালা হলো ফুটন্ত ডাল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিড ডে মিল খেতে বসে একটু বেশি ডাল চাওয়ার ‘অপরাধে’ প্রথম শ্রেণির ছাত্রের মুখে এবং শরীরের ফুটন্ত ডাল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের দিনদরি এলাকায়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ওই প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মীর নাম নিমবতী বাই।

মধ্যপ্রদেশের ভোপাল থেকে দিনদরির দূরত্ব ৪৮০ কিলোমিটার। দিনদরি এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র প্রিন্স মেহরা। ২৩ জানুয়ারি অন্যান্য পড়ুয়াদের সঙ্গে স্কুলে মিড ডে মিল খেতে বসে ছোট্ট প্রিন্স। খাওয়ার সময় ক্ষুধার্ত শিশুটি দ্বিতীয়বার ডাল চায়। আর এতেই চরম রেগে যান মিড ডে মিল কর্মী নিমবতী বাই। এরপর আগুন গরম ডাল ঢেলে দেন শিশুটির মুখে ও শরীরে।

জানা গেছে, তার মুখ, বুক এবং পিঠের একাংশ রীতিমতো পুড়ে গেছে। প্রিন্সের ঠাকুমা ভগবতী বাই মেহরা জানিয়েছেন, “মিড ডে মিল কর্মী সচেতনভাবেই এ কাজ করেছেন”। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পুলিশ ঘটনার কথা জানতে পারে ২৪ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

বেশি চাওয়ায় শিশুর মুখে ঢালা হলো ফুটন্ত ডাল

আপডেট সময় ০৭:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮