ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিসিএস নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আকাশ আইসিটি ডেস্ক:

তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৮-২০ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও ৮টি শাখা কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে ৯৩৮ জন চূড়ান্ত ভোটার হয়েছেন।

৩০ জানুয়ারি মঙ্গলবার এই ভোটার তালিকা প্রকাশিত হয়। একই সঙ্গে বিসিএস এর ২০১৮-২০ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহবান করা হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৮ ফেব্রুয়ারি বেলা আড়াইটার মধ্যে মনোনয়নপত্র বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

প্রসঙ্গত, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সেটকম কম্পিউটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বদেশ রঞ্জন সাহা। সদস্য হিসেবে দি কম্পিউটার লি. এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং মাসনুন লি. এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিপ্রোকো কম্পিউটার লি. এর ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার।

লীডস কর্পোরেশন লি. এর চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ এবং কম্পিউটার ডিভাইস অ্যান্ড টেকনোলজির স্বত্ত্বাধিকারী এ.কে.এম শামসুল হুদা আপীল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মার্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিসিএস নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আপডেট সময় ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮