ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩২ লাশ নিয়ে ভেসে উঠল বাসটি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গোটা বাসটিকে তোলা সম্ভব হয়নি। ক্রেন দিয়ে যখন বাসটি টেনে উপরে তোলা হচ্ছিল তখন লাশ ভরা বাসটি ধীরে ধীরে ভেসে ওঠে পানির উপর। ঝুলন্ত বাসে ৩২ জনের মৃতদেহ। কিন্তু আর উপরে তোলার ঝুঁকি নেয়া হয়নি। অন্ধকার নেমে এলে উদ্ধারের কাজ করা সম্ভব নয়। তাই, ওই অবস্থাতেই উদ্ধারকারী দল বাসের ভেতর থেকে একের পর এক মৃতদেহ বের করে আনতে থাকে।

সোমবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর বিলে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বাসটিতে। তাদের মধ্যে ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর দুপুরেই উদ্ধারস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রসহ প্রশাসনের প্রচুর কর্মকর্তা।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন জল থেকে ১০ জনকে উদ্ধার করেন। তার মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন মহিলা। উদ্ধারের পর এক বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জলের গভীরতা বেশি থাকার জন্য প্রথম দিকে উদ্ধারকাজে সমস্যা তৈরি হয়েছিল।’

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। একটি লরিকে ওভারটেক করতে গিয়ে জলে পড়ে যায় বাসটি।’’ উদ্ধারকাজ শুরু হতে দেরি হওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘নদীতে জল বেশি থাকায় প্রাথমিকভাবে উদ্ধারকাজে সমস্যা হয়েছিল।’’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩২ লাশ নিয়ে ভেসে উঠল বাসটি

আপডেট সময় ১২:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮