ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নতুন আইজিপির প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন, ‘পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নির্ভরযোগ্যভাবেই কাজ করেছেন ড. জাবেদ পাটোয়ারী।’ এছাড়া জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষায়িত বাহিনী র‌্যাবেরও প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার বিকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে জঙ্গিবিরোধী বিজ্ঞাপনের (টিভিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশংসা করেন।

গত ২৫ জানুয়ারি নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক আগামী ৩১ জানুয়ারি অবসরে যাবেন। তার স্থলাভিষিক্ত হবেন জাবেদ পাটোয়ারী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদবিরোধী লড়াই শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনামতে যা যা প্রয়োজন আমরা তাইই করেছি।’ তিনি বলেন, ‘র‌্যাব মানুষের সেই আস্থার জায়গাটি অর্জন করেছে তাদের দক্ষতা দিয়ে। সিলেটের জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। তিনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। পুলিশের মধ্যেও বেশকিছু সদস্য নিহত হয়েছেন। আজকের পুলিশ আর দশ বছর আগের পুলিশ এক নয়।’

মন্ত্রী বলেন, ‘আমরা গুলশানে জঙ্গিবিরোধী অনুষ্ঠান করেছিলাম। আমি র‌্যাব এবং পুলিশকে জঙ্গিবিরোধী কোনো বিজ্ঞাপন প্রচার করতে বলেছিলাম। হলি আর্টিজান, শোলাকিয়াসহ ঢাকায় একের পর এক জঙ্গিবিরোধী অভিযান চলছিল। তখন প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে, তারাও সেই ডাকে সাড়া দিয়েছিলেন। সেই কারণেই আজকে আমরা বলতে পারি জঙ্গিবাদের স্থান নেই বাংলাদেশে।’

অনুষ্ঠানে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোজিম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, অভিনেত্রী শমী কায়সারসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক অনিয়মের অভিযোগে রাকুল প্রীত ও প্রযোজক ভাসুর অফিসে

নতুন আইজিপির প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮