ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডোবায় মাছ তুলতে গিয়ে উঠে এলো লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে ডোবা থেকে মাছ তুলতে গিয়ে জেলেদের জালে একটি যুবকের মৃতদেহ উঠে এসেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে পৌরসভার বাস টার্মিনালসংলগ্ন একটি ডোবায় ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেদের জালে যুবকের মৃতদেহটি আটকা পড়ে। খাদ্যের বস্তা ভেবে সেটি তুলতে গেলে ওই লাশটি ভেসে ওঠে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরনে একটি ফুলশার্ট ও প্যান্ট রয়েছে।

ধারণা করা হচ্ছে, ৫-৬ দিন আগে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডোবায় মাছ তুলতে গিয়ে উঠে এলো লাশ

আপডেট সময় ০২:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮