ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিমানের সিট খালি যায়, অথচ টিকিট নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সিট খালি থাকে, অথচ বুকিং দেয়ার সময় সিট পাওয়া যায় না। কীভাবে এ ধরনের অনিয়ম ঘটে চলেছে, এসবের মানে কী? এমন প্রশ্ন উত্থাপিত হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে।

এছাড়া বিমানের ও বিমানবন্দরের নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের খবরে ক্ষোভ প্রকাশ করেছে কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব প্রশ্ন উত্থাপিত হয় বলে জানা গেছে। এছাড়া বিমানযাত্রা বিলম্বিত হওয়ার বিষয়টি যাত্রীকে অবহিত করা হয় না বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে বিমানকে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। বৈঠকে বলা হয়েছে, হোটেল শৈবাল পিপিপিতে ছেড়ে দেয়া হলে, জমির মালিকানা যাতে পরিবর্তন না হয় তা নিশ্চিত করা প্রয়োজন। সেজন্য পর্যটন কর্পোরেশনের চুক্তিতে কঠিন শর্তাবলি থাকবে যা পালনে লিজগ্রহণকারী প্রতিষ্ঠান বাধ্য থাকে, প্রয়োজনে জরিমানার বিধান রাখাসহ অন্যান্য দেশের পিপিপির শর্তাবলি পর্যালোচনার সুপারিশ করা হয়।

কমিটি সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহ্জাহান কামাল, মো. আলী আশরাফ, তানভীর ইমাম, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং বেগম সাবিহা নাহার উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

বিমানের সিট খালি যায়, অথচ টিকিট নেই

আপডেট সময় ০১:২১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮