ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির লজ্জা থাকলে ভোট চাইতে আসবে না: জ্যাকব

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরাও বাদ পড়েনি। এখানকার মানুষের প্রাণের দাবি ছিল নদীভাঙন রোধ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরফ্যাশন-মনপুরা মেঘনার ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ১৯২ কোটি টাকা বরাদ্দ করেছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাট এলাকায় নদীভাঙন রোধ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আমলে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। বিএনপি আমলে পানিসম্পদমন্ত্রীর বাড়ি ছিল ভোলায়। কিন্তু বিএনপির সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম মনপুরায় নদীভাঙন রোধে ১ টাকার কাজও করেনি। শুধুই করেছে লুটপাট। বিএনপির লজ্জা থাকলে আগামী নির্বাচনে ভোট চাইতে আসবে না।

উপমন্ত্রী আরও বলেন, মনপুরার রাস্তাঘাট, স্কুল-কলেজ ভবন, সাবরেজিস্ট্রার ভবন, ফায়ার সার্ভিস স্থাপন, ১ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন খাদ্য গুদাম নির্মাণসহ সব উন্নয়নকাজ শেষ হয়েছে। সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কাজ চলমান রয়েছে। এছাড়া উপমন্ত্রী জ্যাকব বর্ষার আগে নদীভাঙন রোধের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেন।

এরপর জ্যাকব নৌ-অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম শাহজাহান মিয়া, চরফ্যাশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মনপুরা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়ন চেয়ারম্যান হোসেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার, ওসি শাহীন খান, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শাসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপির লজ্জা থাকলে ভোট চাইতে আসবে না: জ্যাকব

আপডেট সময় ১০:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮