ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির হাতে গণতন্ত্র ও দেশের বিচার ব্যবস্থা নিরাপদ নয়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের রায় খালেদা জিয়ার বিপক্ষে যাতে না যায় সেজন্য বিএনপি নানা হুমকি দিচ্ছে। তারা সারাদেশে আন্দোলন করবে, সহিংসতা করবে। যারা আদালতের রায় মানে না, আদালতের বিরুদ্ধে যায়, তাদের হাতে গণতন্ত্র ও দেশের বিচার ব্যবস্থা নিরাপদ নয়।

আজ শনিবার সকালে সাভারের সিঙ্গাইর-মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন। কারণ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ও সংসদ সদস্যও দুর্নীতির মামলায় হাজিরা দিচ্ছেন। এমনকি মন্ত্রীর ছেলে জেল খাটছেন। তাহলে বিএনপি কিভাবে বলে আদালত স্বাধীন নয়।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। ২০১৩/১৪ সালের মতো নির্বাচনের নামে বিএনপি যদি জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে জনগণই তাদের প্রতিহত করবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিবে। তবে এখনো প্রার্থী ঠিক করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড প্রার্থী ঠিক করবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সেতু মন্ত্রণালয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপির হাতে গণতন্ত্র ও দেশের বিচার ব্যবস্থা নিরাপদ নয়: কাদের

আপডেট সময় ০৮:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮