ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএসএফ সদস্যকে গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে গাছের সঙ্গে বেঁধে তারই বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

উত্তরবঙ্গের কুচবিহার জেলার দিনহাটার ভারত–বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ওই বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত অরবিন্দ কুমারের (২৫) বাড়ি উত্তরপ্রদেশের উন্নাও জেলায়। কিছুদিন থেকে দিনহাটার সাহেবগঞ্জ এলাকার দুর্গানগর সীমান্ত চৌকিতে দায়িত্ব পালন করছিলেন তিনি।

হত্যাকাণ্ডের পেছনে সীমান্তের গরু পাচারকারীরা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওই এলাকার বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশে কাঁটাতারের বেড়া নেই। কিছু এলাকা নদী দিয়ে দুভাগ করেছে দুদেশকে। এসব এলাকা দিয়ে অবাধে চলে গরু পাচার। বছরের পর বছর ধরে এ কাজ চলছে। যারা করছে তারা বেশ প্রভাবশালী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুমাসে অন্তত ৬০০ গরু ধরা পড়েছে। তারা সতর্ক। কিন্তু প্রশ্ন উঠেছে, এত কিছুর পরেও একজন সদস্যকে কীভাবে হত্যা করা হলো। নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে? কুচবিহার পুলিশ তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএসএফ সদস্যকে গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা

আপডেট সময় ০৩:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮