ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে প্রেমে প্রতারণার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী থানার সাবেক এক এএসআইয়ের বিরুদ্ধে মোবাইল ফোনে ছাত্রীর সঙ্গে প্রেম করে প্রতারণার অভিযোগ ওঠেছে। রংপুর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে বিয়ের প্রলোভনে প্রেম ও রাজশাহী শহরে দুই রাত হোটেলে থাকার অভিযোগ করেছেন ছাত্রীর বাবা।

অভিযুক্ত এএসআই সুমন শাহ পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি র‌্যাব-৪এ যোগদান করেছেন। বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা নান্নু মিয়া এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নান্নু মিয়া বলেন, তার মেয়ে রংপুরে মেসে থেকে পড়াশোনা করত। পলাশবাড়ী থানার এএসআই সুমন শাহ সাত-আট মাস আগে তার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সুমন বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে তার মেয়েকে রাজশাহীতে বেড়াতে নিয়ে যায়। সেখানে তারা হোটেলে দুদিন অবস্থান করে। ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা পলাশবাড়ী থানায় যোগোযোগ করে জানতে পারেন এএসআই সুমন শাহ বিবাহিত।

পরে সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইতিমধ্যে সুমন শাহ পলাশবাড়ী থানা থেকে বদলি হয়ে বর্তমানে ঢাকার মিরপুরে র‌্যাব-৪ এ যোগদান করেছেন।

সংবাদ সম্মেলনে নান্নু মিয়া আরও বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও সুমন শাহ তার মেয়ের সঙ্গে প্রেমের অভিনয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে প্রতারণার আশ্রয় নিয়েছে। তার কলেজপড়–য়া মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে এখন লেখাপড়া বন্ধ করে দিয়েছে।

তার মেয়ে এএসআই সুমনের সঙ্গে বিয়ের জন্য এখন আত্মহত্যার হুমকি দিচ্ছে পরিবারের সদস্যদের কাছে।

তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক, গাইবান্ধা পুলিশ সুপার, মহাপরিচালক, র‌্যাব হেডকোয়ার্টার, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জকে (ওসি) লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে প্রেমে প্রতারণার অভিযোগ

আপডেট সময় ১০:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮