ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিকে উড়িয়ে শক্তির জানান দিল স্পেন বাজেটে কম আয়ের মানুষের ওপর করের বোঝা, স্বস্তি ধনীদের: সিপিডি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’

সংসদে বাবলুর বক্তব্য নিজস্ব, দলীয় নয়: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় সংসদে জিয়াউদ্দিন বাবলু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে খেলাপি ঋণসংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে বেক্সিমকো গ্রুপের ঋণ পুনঃতফসিল প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন- তা তার একান্ত ব্যক্তিগত মতামত। তার এ অভিমতের সঙ্গে জাতীয় পার্টি দলগতভাবে একমত পোষণ করে না।

বুধবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, বেক্সিমকো গ্রুপ একটি বহুমাত্রিক ব্যবসা প্রতিষ্ঠান। এর রয়েছে ৬০ হাজার কর্মী। এই গ্রুপটি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এই গ্রুপটি যেসব খাতে বিনিয়োগ করেছে- সে খাতগুলো বাংলাদেশের জিডিপিতে ৭৫ শতাংশ অবদান রাখছে। জাতীয় স্বার্থেই এই ধরনের শিল্প গ্রুপের সুবিধা-অসুবিধা সবার বিবেচনা করা উচিত।

এরশাদ বলেন, বেক্সিমকো গ্রুপের পুন:তফসিলকৃত ঋণ সুবিধা দেশের প্রচলিত ব্যাংকিং নীতিমালার আওতায় পড়ে, যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত। আমরা বিশ্বাস করি যে, ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা অর্থ মন্ত্রণালয় এবং সরকারের নিয়ন্ত্রণে আছে। সুতরাং জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর ব্যক্তিগত অভিমত নিয়ে এ বিষয়ে আর কোনো ভুল-বোঝাবুঝির অবকাশ থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

সংসদে বাবলুর বক্তব্য নিজস্ব, দলীয় নয়: এরশাদ

আপডেট সময় ১০:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮