ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাবির ঘটনা আ’লীগের চরিত্রের প্রতিফলন: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘শিক্ষার্থী নির্যাতনের’ ঘটনায় আওয়ামী লীগের চরিত্রের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে উপাচার্যকে উদ্ধার করতে এগিয়ে যায় ছাত্রলীগ। তারা কয়েক দফা হামলা চালিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। হামলায় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আওয়ামী লীগেরই চরিত্রের প্রতিফলন ঘটেছে। ক্ষমতায় থাকলেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে সরকার নানা অজুহাত সৃষ্টি করছে। সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হলে এ সরকার আর নির্বাচিত হতে পারবে না।

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না বলেও হুশিয়ারি দেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, নির্বাচন থেকে সরিয়ে রাখতে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ঢাবির ঘটনা আ’লীগের চরিত্রের প্রতিফলন: ফখরুল

আপডেট সময় ০৯:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮