ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫৬০ প্রকল্প: বনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আট বছরে সরকারি ও বেসরকারিভাবে সর্বমোট ৫৬০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০০৯-১০ অর্থ বছর হতে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সর্বমোট ৫৬০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মধ্যে সরকারি প্রকল্প ৪৯৭টি এবং বেসরকারি প্রকল্প ৬৩টি।’

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী এ তথ্য দেন।

আনিসুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে যে কয়টি প্রকল্প গ্রহণ করা হয়েছিল তাতে ২ হাজার ৮৮৩ কোটি টাকা বরাদ্দ ছিল। গৃহীত প্রকল্পের মধ্যে ২২৭টির কাজ শেষ হয়েছে। এর মধ্যে সরকারি ১৭০টি এবং বেসরকারি ৫৭টি।’

চলতি অর্থবছরে জলবায়ু পরিবর্তনে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘চলতি অর্থবছরে ৩৭ কোটি ৩ লাখ ২ হাজার ৩০০ টাকা বরাদ্দে মোট ২৮টি প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫৬০ প্রকল্প: বনমন্ত্রী

আপডেট সময় ০৭:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮