ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারীকে বিএসএফের শ্লীলতাহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে সোমবার এক বাংলাদেশি নারীকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে। ট্রেনটির নিরাপত্তায় নিয়োজিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী এবং তার স্বামী। খবর বিবিসির।

ভারতের রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস রওনা হওয়ার কিছুক্ষণ পরে ওই বাংলাদেশি নারী ট্রেনের টয়লেটে গিয়েছিলেন। ট্রেনটি তখন দমদম আর ব্যারাকপুরের মধ্যে ছিল। ওই যাত্রী তার অভিযোগে উল্লেখ করেন, চলন্ত ট্রেনে টয়লেটের ভেতরে জোর করে ঢুকে তার শ্লীলতাহানি করেন এক বিএসএফ সদস্য। টয়লেট থেকে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানাতেই বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনা হয় এবং সীমান্তবর্তী স্টেশন গেদেতে পৌঁছানোর পর এফআইআর দায়ের করা হয়।

ভারতের পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র গণমাধ্যমকে ওই ঘটনা নিশ্চিত করেছেন। রবি মহাপাত্র আরও জানান, যে স্টেশনের কাছে ঘটনা ঘটেছে, সেখানকার রেল পুলিশ এ ব্যপারে তদন্ত শুরু করেছে।

বিএসএফ কর্তৃপক্ষ বলছে, তারাও রেলের কাছ থেকে বাংলাদেশি নারীকে শ্লীলতাহানির ঘটনাটি জেনেছে। বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন।

আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ থাকলেও এখন ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্ব থাকে বিএসএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারীকে বিএসএফের শ্লীলতাহানি

আপডেট সময় ১২:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮