ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

ফসলের ক্ষেতে শিশুর লাশ, বাবা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে ফসলের ক্ষেত থেকে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার মধ্য টুমচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সৎবাবা মাকসুদকে আটক করা হয়েছে। নিহত মামুন হোসেন (১১) মধ্য টুমচর গ্রামের সুমি বেগম ও বরিশাল জেলার আবু ছিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ৫ বছর আগে ছিদ্দিক ও সুমির সংসার ভেঙে যায়। পরে সুমি বেগম সদর উপজেলার চৌপল্লি গ্রামের হাসান চৌকিদারের ছেলে মাকসুদকে বিয়ে করেন। মামুন সুমির আগের পক্ষের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে মামুন টুমচর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে মামুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। দুপুরে স্থানীয় শহিদ মাওলানার বাড়ির পশ্চিম পাশে ফসলের ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর মডেল সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, লাশের ডান চোখ রক্তাক্ত ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সৎবাবা মাকসুদকে থানায় আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

ফসলের ক্ষেতে শিশুর লাশ, বাবা আটক

আপডেট সময় ১০:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮