ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মাম‌লা প্রত্যাহার না হ‌লে নির্বাচন কর‌তে দেবে না বিএনপি: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে আগামী একাদশ সংসদ নির্বাচন করতে দেওয়া হ‌বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর‌।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য ক‌রেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন ক‌রে জাতীয়তাবাদী মহিলা দল।

নিজের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক মামলায় আমাদের নেতাকর্মীরা জেলের ভেতরে থাকবে আর আপনারা নির্বাচন করবেন, তা হবে না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।’

জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে বের করে এনে সমৃদ্ধশালী করেছিলেন।’

এ সময় সরকার উন্নয়নের নামে লুটপাট করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মাম‌লা প্রত্যাহার না হ‌লে নির্বাচন কর‌তে দেবে না বিএনপি: ফখরুল

আপডেট সময় ০২:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮