ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে হোটেল কক্ষে প্রেমিক যুগলের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর একটি হোটেল থেকে এক প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টায় সোবহানীঘাটের হোটেল মেহেরপুরের ২০৬ নম্বর কক্ষ থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের মতিলাল দেবের ছেলে মিন্টু দেব (২৭) ও জৈন্তাপুরের নিজপাট এলাকার মিলন পালের মেয়ে রুমি পাল (২৫) ।

কোতয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান, বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন মিন্টু ও রুমি। সন্ধ্যায় রুমির মোবাইল থেকে তিনি আত্মহত্যা করছেন বলে ভগ্নিপতির কাছে এসএমএস পাঠালে তারা বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ হোটেলের কক্ষের দরজা ভেঙে বিছানায় রুমির মরদেহ ও ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিন্টুর মরদেহ দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, পুলিশের ধারণা মেয়েটিকে গলাটিপে হত্যা করে ছেলেটি আত্মহত্যা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে হোটেল কক্ষে প্রেমিক যুগলের লাশ

আপডেট সময় ০১:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮