ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালাপ্রদেশের একটি বাজারে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। সোমবারের ওই হামলায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

থাইল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ডের (আইএসওসি) মুখপাত্র প্রামোট প্রমইন বলেছেন, দুর্বৃত্তরা বাজারের মালাবাহী গাড়ির পাশে একটি মোটরসাইকেলের মধ্যে বোমাটি পেতে রেখেছিল। বোমাটি বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

মালয়েশিয়ার সীমান্তসংলগ্ন থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াট, পাত্তানি ও ইয়ালা মুসলিমপ্রধান। স্বায়ত্তশাসনের দাবিতে এখানকার মালয় নৃগোষ্ঠীর মুসলিমরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।

২০০৪ থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন। আইএসওসি ওই এলাকাগুলোর দায়িত্বে থাকা একটি সরকারি নিরাপত্তা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে নিহত ৩

আপডেট সময় ০১:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮