ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জন নারী। আহত হয়েছেন আরো দুজন।

অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লেগে আতশবাজি কারখানার দ্বিতীয় তলায় ১৩ জন, প্রথম তলায় তিনজন ও বেজমেন্টে একজন নিহত হন। প্রথম তলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় কাজ করছিলেন কর্মীরা। আচমকা আগুন লেগে যাওয়ায় কারখানার মধ্যেই আটকে পড়েন তাঁরা। প্রাণ বাঁচতে অনেক কর্মী ছাদ থেকে নিচে ঝাঁপও দেন। ফলে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন কর্মী। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। চারদিকে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় জানান, রাজ্য সরকার উদ্ধারকাজের ওপর নজর রাখছে। পাশাপাশি কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, শনিবার সন্ধ্যায় বাওয়ানা সেক্টর ওয়ানের একটি প্লাস্টিকের কারখানায় এবং সেক্টর থ্রি-এর একটি তেলের গুদামেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৭

আপডেট সময় ১১:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮