ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দু-তিন দিনে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মেয়র আইভী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, দুই-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হবে তাকে। আজ শনিবার রাত আটটার দিকে ধানমন্ডির মূল শাখায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী।

গত বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, তাকে ২৪ ঘণ্টার পর‌্যবেক্ষণে রাখা হয়েছে। তবে শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী চিকিৎসকদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, মেয়র আইভী ছোটখাটো স্ট্রোকে আক্রান্ত হন।

দুই দিনের পর‌্যবেক্ষণ শেষে চিকিৎসকরা আজ আইভীর সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান। তার চিকিৎসার দায়িত্বে থাকার ডা. বরেণ চক্রবর্তী বলেন, ‘মেয়র আইভীর অবস্থা শুধু স্থিতিশীল নয়, উন্নতি হয়েছে। স্ট্রোকের কারণে তার মস্তিষ্কের পেছনের অংশে ক্ষত হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখেছি তার অবস্থা উন্নতির দিকে।’

আগামীকাল রবিবার সকালে আইভীকে নিবিড় পরিচর‌্যা কেন্দ্র (আইসিইউ)থেকে কেবিনে নেয়া হবে জানিয়ে ডা. বরেণ বলেন, দুই-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হবে আইভীকে।

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ নিয়ে গত মঙ্গলবার চাষাঢ়ায় হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুগামীদের সঙ্গে আইভীর লোকজনদের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন মেয়র আইভী পায়ে আঘাত পান। পরে আইভী সমর্থকরা মানবপ্রাচীর বানিয়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। মঙ্গলবারের ঘটনার পর আইভী বুধ ও বৃহস্পতিবার অফিস করেন নিয়মিত। তিনি বুধবার বিকালে সংবাদ সম্মেলন করেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দু-তিন দিনে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মেয়র আইভী

আপডেট সময় ১০:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮