ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

শিবগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ডিগ্রি কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বড় ইন্দারা এলাকার ফজলুর রহমানের ছেলে আসলাম উদ্দিন ওরফে এনামুল (৬৫) ও তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)।

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, দুপুর সাড়ে ১২টা দিকে আসলাম উদ্দিন ওরফে এনামুল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রশিকনগর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় সোনামসজিদগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৬-১৮৪৫) আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ০২:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮