ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

উত্তরের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ করে থর থর করে কেঁপে ওঠে। যার মাত্রা ছিল ৪ দশমিক ৫। উত্তরের জেলা কুড়িগ্রামে মূলত এটি বেশি অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র সূত্র জানায়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চলসংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ভূমিকম্প হয়েছে।

এদিকে সকালের প্রচণ্ড শীতে কম্পনের সময় লোকজন ঘুমিয়ে থাকায় জনসাধারণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবে সকালে রাস্তায় বেরিয়ে আসা ও জেগে থাকা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় যেতে দেখা যায়।

এ সময় বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক। তবে কোথাও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

উত্তরের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

আপডেট সময় ১১:২৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮