ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ, জানালেন সমবেদনা ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে ওমানের পাশে থাকার ঘোষণা ইরানের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব : এলজিআরডি প্রতিমন্ত্রী তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন, স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের চার মাস যেতে না যেতেই স্বামীর হাতে প্রাণ হারালেন স্ত্রী মারুফা আক্তার (১৬)। বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়া গ্রামে তাকে গলা টিপে হত্যা করে স্বামী সাইফুল ইসলাম। পরে স্থানীয়রা সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চার মাস আগে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মৃত জাফর শেখের মেয়ে মারুফা আক্তারের। বিয়ের পর থেকেই মারুফাকে নির্যাতন করতেন সাদ্দাম।

কয়েক দিন আগে মারুফা তার বাবার বাড়ি চলে আসেন। তিন দিন আগে মারুফাদের বাড়িতে আসেনসাদ্দাম। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাদ্দাম স্ত্রী মারুফাকে গলা টিপে হত্যা করে। পরে মারুফার লাশটি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।

পাশের রুমে থাকা মারুফার মা দিপালী বেগম মেয়ের লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় সাদ্দাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মারুফার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং সাদ্দামকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সাদ্দাম মারুফাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

নিহতের মা দিপালী বেগম জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করত সাদ্দাম। বিষয়টি নিয়ে একাধিকবার দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হয়। আমার মেয়ের ওপর আর কোনো নির্যাতন হবে না এ মর্মে সাদ্দাম আমাকে আশ্বস্ত করে।

নিহতের চাচা কামাল জানান, সাইফুল ইসলাম সাদ্দামকে প্রধান আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম বলেন, আলামত দেখে মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।

মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট না আসা পর্যন্ত প্রকৃত ঘটনা বলা যাচ্ছে না। ঘটনার পর স্বামী সাদ্দামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন, স্বামী আটক

আপডেট সময় ১২:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮