ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিগ বস ১১ এর বিজয়ী শিল্পা শিন্ডে

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে দেশটির কালারস টিভি চ্যানেলের রিয়েলিটি শো `বিগ বস`-এর প্রতিযোগিতায় শিরোপা অর্জন করলেন। `বিগ বস` রিয়েলিটি শো`র ১১তম আসরে রোববার রাতে এই বিজয়ীর নাম ঘোষণা করেছিলেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান।

‘বিগ বস’ ঘরের হাজারো ষড়যন্ত্র, ঝগড়া আর মনোমালিন্য পাশ কাটিয়ে জয়ী হয়েছেন শিল্পা শিন্ডে। রোববার বলিউডের ‘ভাইজান’খ্যাত সঞ্চালক সালমান খান শিল্পার হাতে ট্রফি তুলে দেন। এ সময় পুরস্কার হিসেবে তিনি পান ৪৪ লাখ রুপি। জয়ী হওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানান শিল্পা।

প্রতিযোগিতার অংশ হিসেবে তিনি অন্য ১৮ প্রতিযোগীর সঙ্গে একই বাড়িতে ১০৫ দিন অবস্থান করেন। এ সময় প্রতিযোগীদের পরস্পরের মধ্যে আচরণ, মানসিকতা ও ব্যবহারের ওপর ভিত্তি করেই প্রতিযোগিতার ফল আসে। অবশ্য দর্শকদের ভোটও শিল্পাকে জয়ী হতে সহায়তা করে।

এ বিষয়ে সালমান খান বলেন, ‘কোনো স্ট্র্যাটেজি ছাড়াই এ প্রতিযোগিতায় ছিলেন শিল্পা। তার বুদ্ধি ও জনপ্রিয়তায় তিনি বিগ বসের সবার প্রিয় হয়ে ওঠেন।’

শিল্পা শিন্ডে ছাড়াও ফাইনালে ছিলেন বিকাশ গুপ্ত, পুনিষ শর্মা ও হিনা খান। বিকাশ ও পুনিষ আগেই বাদ পড়েন। শেষ লড়াইয়ে হিনাকে পরাজিত করেন শিল্পা।

শিল্পা জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর ‘ভাবিজি’। এ চরিত্রের জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান, হয়ে উঠেন প্রিয়মুখ। অন্যদিকে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের জন্য জনপ্রিয়তা পান হিনা খান। বিগ বসের আগে ‘খাতরো কা খিলাড়ি’ রিয়ালিটি শোয়ে বিজয়ী হয়েছিলেন হিনা।

গ্র্যান্ড ফিনালেতে সালমান খান ও অক্ষয় কুমার জমকালো পারফর্ম করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিগ বস ১১ এর বিজয়ী শিল্পা শিন্ডে

আপডেট সময় ০১:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮