ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষাঁড়ের জন্য বিয়ে করলেন না নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ষাঁড়ের সেবা যত্নের জন্য জীবনে বিয়ে করলেন না এক নারী। অবিশ্বাস্য লাগলেও এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, সেলভারানি কানাগারাসু, বর্তমানে ৪৮ বছরের একজন নারী দিন মজুর হিসেব দিনাতিপাত করেন। পরিবারের ঐতিহ্য হলো, তামিলনাড়ুর জনপ্রিয় জালিকাট্টু খেলার ষাঁড় পালন করা। আর এই ষাঁড়কে সন্তানের মতো ভালোবেসে লালন পালন করেন সেলভারানি।

আর সন্তানের সেবাযত্নই হয়ে উঠলো জীবনের ধ্যান জ্ঞান। বিয়ে না করার সিদ্ধান্ত নেন সেই কিশোরি বয়স থেকেই। জীবনে ৪৮টি বসন্ত পেরিয়ে গেলেও কথা রেখেছেন সেলভারানি। বিয়ে আর করেননি। এদিকে সন্তানের মতো ষাঁড়, যার নাম রামুও এই আদর যত্নের প্রতিদান দিয়েছে। সাতবারের মধ্যে পাঁচবার জালিকাট্টুর শিরোপা জিতেছে এই রামু। এমনকি এলাকায় এই রামুর কারণেই আলাদা সম্মানের পায় সেলভারানি। অবশ্য রামুর বিজয়ের জন্য সেলভারানি পেয়ে থাকেন কখনো শাড়ি কখনও সোনার গহনা।

এদিকে রামু’র জন্য দরকার পড়ে আলাদা খাবারের। প্রয়োজন পড়ে পুষ্টিসমৃদ্ধ খাবার। কিন্তু দিনে ২০০ রুপি আয় করে সেলভারানি। তিনি বলেন, আমি অনেক সময় দিনে এক বেলা খাই, আর রামু’র খাবারের জন্য টাকা জমাই।

সেলভারানির আত্মীয় ইন্দিরা বলেন, আমরা ১ লাখ রুপি দিয়ে রামুকে কিনতে চেয়েছি, কিন্তু তাকে রাজি করাতে পারিনি। আসলে ভালোবাসা কোন মূল্য দিয়ে কিনা যায়না।

জালিকাট্টু হচ্ছে তামিলনাড়ুর শত শত বছরের পুরনো একটি খেলা যা জানুয়ারি মাসে পোঙ্গল নামে ফসল ওঠার উৎসবের সময় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার নিয়ম হলো, কেউ যদি ষাঁড়ের কাঁধ ধরে ঝুলে থেকে ১৫-২০ মিটার পার করতে পারে বা ষাঁড়ের তিনটি লাফ টিকে থাকতে পারে- তাহলে সে জয়ী হয়। কেউ তা না পারলে ষাঁড়টিই জয়ী হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ষাঁড়ের জন্য বিয়ে করলেন না নারী

আপডেট সময় ১১:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮