ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলে গেলেন বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আক্তার

আকাশ বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আক্তার। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। শাম্মী আক্তারের স্বামী আকরামুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান।

প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন শাম্মী আক্তার। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহযোগিতার হাতও বাড়ানো হয়েছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে শাম্মী আক্তার চলে গেলেন অন্যলোকে।

শাম্মী আক্তারের গানে হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানের শিক্ষা নিয়েছেন। চলচ্চিত্রের গানে শাম্মী আক্তারের শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায়।

এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুর ও সঙ্গীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে। এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিনশ গান গেয়েছেন।

তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি।

১৯৭৭ সালের ২২শে ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাম্মী। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার টাইটেল গানটি গেয়ে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাম্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চলে গেলেন বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আক্তার

আপডেট সময় ০৫:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮