ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসায় খাবার পৌঁছে দিবে পাঠাও

আকাশ আইসিটি ডেস্ক:

এখন থেকে আপনার বাসায় খাবার পৌঁছে দেবে পাঠাও। এজন্য পাঠাও ফুড সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ রাজধানীর বনানীর পাঠাও সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস।

হুসেইন এম ইলিয়াস বলেন, আমাদের পাঠাও অ্যাপ ব্যবহারকারীরা বাসায় বসে বিখ্যাত সব রেস্তোরাঁর খাবার উপভোগ করতে পারবেন। শুরুতে গুলশান ও বনানীর ২০০ রেস্তোরাঁ থেকে ঘরে বসে খাবার অর্ডার করা যাবে। এজন্য ৬০ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। ব্যবহারকারী যে এলাকায় আছেন সেই এলাকার আড়াই কিলোমিটারের মধ্যে এই সেবাটি নেয়া যাবে।

হুসেইন এম ইলিয়াস বলেন আরও বলেন, আগামী মাসে পাঠাওর ডেলিভারি সার্ভিস রাজধানীর অন্যান্য এলাকায়ও উপভোগ করা যাবে।

হুসেইন এম ইলিয়াস জানান, পাঠাও ড্রাইভার অ্যাপ ব্যবহারকারী বাইকার্সরা এই সেবাটি দিতে পারবেন। গ্রাহকের কাছে যে পাঠাও ড্রাইভার থাকবেন তার কাছে রিকোয়েস্ট যাবে। তিনি নির্ধারিত ওই রেস্তোরাঁরা থেকে খাবার কিনে এনে গ্রাহকের বাসা-বাড়িতে পৌঁছে দিয়ে খাবারে বিল ও ডেলিভারি চার্জ নিয়ে আসবে। গ্রাহকদের সুবিধার জন্য পাঠাও কর্তৃপক্ষ অ্যাপ ব্যবহারকারীদের নিয়মিত ডিসকাউন্টের জন্য প্রমো কোড পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঠাও ইউজার অ্যাপেই পাঠাও রাইডার, পাঠাও পার্সেল এবং পাঠাও ফুড সার্ভিস পাওয়া যাবে। এজন্য আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না। এছাড়াও পাঠাও অ্যাপে ব্যবহারকারীদের জরুরি সহায়তার জন্য ন্যাশনাল হেল্প ডেস্ক নম্বর ৯৯৯ যুক্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাঠাওর সিটিও সিফাত আদনান, ভিপি আহমেদ ফাহাদ, পাঠাও রাইডের ভিপি কিশ্বর হাশমীসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসায় খাবার পৌঁছে দিবে পাঠাও

আপডেট সময় ০৩:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮