ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হ্যালো অ্যাপ চালু, মোবাইলে মিলবে সিএনজি

আকাশ আইসিটি ডেস্ক:

রাজধানীতে পরীক্ষামূলকভাবে চালু হলো রাইড শেয়ারিং অ্যাপ ‘হ্যালো’। এখন থেকে অ্যাপেই পাওয়া যাবে সিএনজি অটোরিকশা। অ্যাপটি পরীক্ষামূলক চালুর ঘোষণা দিয়ে অ্যাপ পরিচালনা প্রতিষ্ঠান টপ আই আই এর মুখপাত্র রোকেয়া প্রাচী বলেন, ‘হ্যালো’র মাধ্যমে রাজধানীতে চলা সিএনজির যে হয়রানি তার সমাধান হবে। সরকারি নীতিমালার ভিত্তিতেই এই অ্যাপ চলবে, সেখানে যে ভাড়া নির্ধারণ করা হবে সেভাবেই মিলবে এই সেবা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘হ্যালো’ অ্যাপটি চালুর ঘোষণা দেয় অ্যাপ পরিচালনা প্রতিষ্ঠান টপ আই আই। প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় এবং পরে চট্টগ্রামে চালু করা হবে অ্যাপটি। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা, ব্যবসায়িক মালিক সমিতি ঐক্য পরিষদ এবং ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় ‘হ্যালো’অ্যাপটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের মুখপাত্র রোকেয়া প্রাচী জানান, এই অ্যাপটির মাধ্যমে সবকিছুই একটি নীতিমালার মধ্যে আসবে। সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে অ্যাপটি। আজ থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ‘হ্যালো’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া যাত্রী ও চালক এই অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রোকেয়া প্রাচী বলেন, এক মাস পরীক্ষামূলক চলবে, এই এক মাসের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আগামী ১ মার্চ থেকে ‘হ্যালো’ রাইড শেয়ারিং সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।‘হ্যালো’ অ্যাপটি বাংলাদেশের প্রথম অনুমোদিত রাইড শেয়ারিং অ্যাপ। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু প্রতিষ্ঠান সরকারের অনুমোদন ছাড়াই রাইড শেয়ারিং ব্যবসা শুরু করেছে। তারা বাংলাদেশে এই ধরনের সেবার প্রথম পরিকল্পনাকারী এবং উদ্যোক্তা হওয়া সত্ত্বেও অনুমোদনহীনভাবে কোনো সার্ভিস চালু করেননি।

সোমবার ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’ অনুমোদনের পর আজ থেকে এই সার্ভিসটি চালু হলো। এরই মধ্যে তারা ৫০০ সিএনজি চালককে শুদ্ধাচার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন রোকেয়া প্রাচী।

রোকেয়া প্রাচী বলেন, সিএনজি অটোরিকশা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার আওতাভুক্ত নয়। তাই তাদের সার্ভিস চলবে সিএনজি-পেট্রোলচালিত ফোর স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা অনুসারে। সিএনজি মিটারের ভাড়া অনুযায়ী অ্যাপে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হ্যালো অ্যাপ চালু, মোবাইলে মিলবে সিএনজি

আপডেট সময় ০৩:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮