ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন আরও পাঁচজন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনে ফরম সংগ্রহ করেছেন আরও পাঁচজন। এর মধ্যে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

রবিবার মনোনয়নপত্র সংগ্রহকারী অন্য তিনজন হলেন তেজগাঁও এলাকার সাবেক কাউন্সিলর শামীম হাসান, ব্যবসায়ী আবেদ মনসুর, সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির ও যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, দুই দিনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী ১৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামীকালও ফরম বিক্রি হবে বলেও জানান তিনি।

আগামী ২৬ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে আওয়ামী লীগ তিন দিন মনোনয়ন ফরম বিক্রি করবে। শনি, রবি ও সোমবার মনোনয়নপত্র বিক্রি শেষে মঙ্গলবার প্রার্থী বাছাইযের জন্য দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা মনোনয়ন ফরম বিক্রি করার কথা জাগেই জানানো হয়েছিল।

প্রথম দিনেই মনোনয়ন ফরম কিনেছেন দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসা বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল, কবি রাসেল আশিকী, ব্যবসায়ী আদম তমিজি হক, মণিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিক্ষক শাহ আলম, এফবিসিসিআই এর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন আরও পাঁচজন

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮