ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন নারীকে শ্লীলতাহানি, দিল্লিতে গ্রেফতার গুগল ইঞ্জিনিয়ার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে ৫২ বছরের এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গুগলের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ২২ বছর বয়সী ওই ভারতীয় ইঞ্জিনিয়ার দিল্লির এক পাঁচতারকা হোটেলের বাইরে ওই নারীকে শ্লীলতাহানি করেন।

গ্রেফতার হওয়া ইঞ্জিনিয়ারের নাম অনমোল সিং খারবান্দা। তিনি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তার সঙ্গে গত ৬ জানুয়ারি মার্কিন নারী দিল্লির পাঁচতারকা হোটেল তাজ প্যালেসে চেক–ইন করার সময় বন্ধুত্ব হয়। এর পর ১০ জানুয়ারি রাত ১০টার দিকে তাজের রেস্তোরাঁয় বসেই দুজনে মদ্যপান করেন।

ওই নারীর অভিযোগ, অভিযুক্ত ইঞ্জিনিয়ার বেশি মাত্রায় মদ্যপান করে ফেলে এবং তাকে স্পর্শ করার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, মার্কিন নারীকে অভিযুক্ত অনমোল নিজের কক্ষে ধূমপান করার জন্য নিয়ে যান। ওই সময় অনমোল তাকে জোর করে জড়িয়ে ধরার চেষ্টা করেন।

অনমোল গুগলের চুক্তিভিত্তিককর্মী বলে জানা গেছে। তিনি ও ওই মার্কিন নারী বেশ কয়েক দিন ধরে একসঙ্গেই তাজ হোটেলে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিন নারীকে শ্লীলতাহানি, দিল্লিতে গ্রেফতার গুগল ইঞ্জিনিয়ার

আপডেট সময় ১১:০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮