ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জনবিস্ফোরণে নির্বাচনকালীন সহায়ক সরকার আদায় করা হবে: মওদুদ

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

জনবিস্ফোরণের মাধ্যমেই নির্বাচনকালীন তথা সহায়ক সরকারের দাবি আদায় করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জিসাস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুশিয়ারি দেন।

মওদুদ বলেন, এ সরকারবিরোধী দলের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতায় বিশ্বাস করে না। এ জন্য আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারকে বাধ্য করতে হবে। এ জন্য নির্বাচনের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি একসঙ্গে চলবে। জনবিস্ফোরণের মাধ্যমেই আমাদের দাবি পূরণ হবে বলে আমি মনে করি।

বিএনপি নেতা বলেন, বিরোধী দলকে কীভাবে নিশ্চিহ্ন করতে হবে সে কাজে সরকার বেশি নিয়োজিত আছে। তাদের পুলিশ, তাদের র‌্যাবের ট্রেনিং হলো কী করে বিরোধী দলকে ঘায়েল করা, নিশ্চিহ্ন করা যায়। তিনি বলেন, আমরা একদলীয় শাসন দেশে দেখতে চাই না। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই, আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে চাই। সেটা আনার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতে হবে।

জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নতুন তারা’ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে এ আলোচনা সভা হয়। এতে অর্ধশতাধিক শিশু-কিশোর অনুষ্ঠান প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, কেন্দ্রীয় নেত্রী এলিজা জামান, রোকেয়া সুলতানা কেয়া, আমীরসহ জিসাস নেতারা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

জনবিস্ফোরণে নির্বাচনকালীন সহায়ক সরকার আদায় করা হবে: মওদুদ

আপডেট সময় ১১:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮