ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তা প্রমাণিত: আনিসুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন তা সবাই জানে এবং তা প্রমাণিত।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করে বিএনপি।

এর প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মিথ্যাচার করেন না। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন। আগের যে কোনো সময়ের তুলনায় আজকের বাংলাদেশে বেশি উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। যে উন্নয়ন আপনারা এ মেলায় দেখছেন এর চেয়ে দ্বিগুণ উন্নয়ন হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খালেদার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তা প্রমাণিত: আনিসুল

আপডেট সময় ০৮:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮