ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বঙ্গবন্ধুর দেখানো উন্নয়নের পথেই আছেন শেখ হাসিনা: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধই বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচিত করেছিল। মহান মুক্তিযুদ্ধের আগে ও পরে বঙ্গবন্ধুই প্রথম আমাদের উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বর্তমানের একটি নতুন বাংলাদেশ রুপে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তৃতীয়বারের মত ‘উন্নয়ন মেলা-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কারণেই বাংলাদেশের মাথাপিছু আয় আগের ৮০০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৬০০ ডলার ছাড়িয়ে গেছে। তার কারণেই আমরা ২০২১ সালের স্বপ্ন ছাড়িয়ে এখন ২০৪১ সালের স্বপ্ন দেখছি। এখন বাংলাদেশে টেকসই উন্নয়ন কেবল সময়ের ব্যাপার মাত্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী, বিগ্রেডিয়ার জেনারেল রেজওয়ান আলী (এনডিসি), এ এন সামসুদ্দীন আজাদ চৌধুরী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

সমাজকল্যাণমন্ত্রী তাঁর বক্তব্যে বর্তমানের উন্নয়নকে সমাজবান্ধব উন্নয়ন হিসেবে অভিহিত করে বলেন, বর্তমান সরকার ২০০৮ সালের পর থেকে প্রতিটি বাজেটেই সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বৃদ্ধি করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশে কোথাও আর অভাবগ্রস্থ মানুষ থাকবে না।

উন্নয়নের সুফল সাধারণ জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার তাঁর প্রতিটি পদক্ষেপে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে ২০৪০ সালেই বাংলাদেশ বিশ্বের নতুন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেন। এরপর সমাজকল্যাণমন্ত্রী ঢাকার উন্নয়ন মেলার উদ্বোধন করেন। পরে মেলায় আসা সরকারের সকল সরকারি শাখার স্টলগুলো ঘুরে দেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বঙ্গবন্ধুর দেখানো উন্নয়নের পথেই আছেন শেখ হাসিনা: মেনন

আপডেট সময় ০৮:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮