ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আবারও একতরফা নির্বাচনের ষড়ডন্ত্র করছে আওয়ামী লীগ: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন আবারও একতরফা করতে যড়যন্ত্র ও অপচেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরও ১৪ মামলা বকশীবাজারে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নতুন মামলাগুলো বকশীবাজারে স্থানান্তরের উদ্দেশ্য হল তাকে (খালেদা) প্রতিনিয়ত হয়রানির মধ্যে রাখা এবং অবিরামভাবে হেনস্তা করা’। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করতে মামলাগুলো স্থানান্তর করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আবারও একতরফা করতে যে যড়যন্ত্র ও অপচেষ্টা চলছে এটিও তার অংশ’। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরও ১৪ মামলা রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে স্থানান্তর করা হয়।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়, স্থান সংকুলান না হওয়া ও নিরাপত্তার কারণে মামলাগুলো স্থানান্তর করা হচ্ছে।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় বসেন, তখন তার বিরুদ্ধে ১৫টি মামলা বিচারাধীন ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ হাজার হাজার মামলা চলমান ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা ১/১১-এর অবৈধ সরকারের করা কয়েকটি মামলা ছিল অভিন্ন।

অথচ তারা ক্ষমতায় বসার পর প্রধানমন্ত্রীর মামলাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাজার হাজার মামলা জাদুর কাঠির ইশারায় প্রত্যাহার হয়ে যায়। আর বিএনপি চেয়ারপারসনসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা জাল ও ভুয়া নথি তৈরি করে মিথ্যা মামলাগুলো চলে সুপারসনিক গতিতে’।

আওয়ামী দুঃশাসনে অশান্তির আগুনে ভেতরে ভেতরে মানুষ দগ্ধ হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, ‘আওয়ামী সরকার বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের হাইওয়ের দিকে না গিয়ে চক্রান্তের হদিস করে বেড়াচ্ছে। ক্ষমতার মোহে অন্ধের মতো এরা এখন সুপথের সন্ধান পাচ্ছে না। তাই বিএনপি চেয়ারপারসনকে নিয়ে চক্রান্তে মেতে উঠেছে’।

‘আওয়ামী লীগ নিজেদের বোনা চক্রান্তজালে নিজেরাই আটকা পড়বে। জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে’, বলেন তিনি। চলমান শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে সরকারের পক্ষ থেকে গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়নি বলেও অভিযোগ করেন রিজভী।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি তথা ২০-দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণারও প্রস্ততি চলছে বলে জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, ‘আজও গণমাধ্যমে খবর বেরিয়েছে- শঙ্কা ও সংশয়ের মধ্যেই তফসিল ঘোষণা হয়েছে। হঠাৎ আইনি মারপ্যাঁচ দেখিয়ে নির্বাচনকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা হয় কিনা তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তা ছাড়া আদৌ নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।

তফসিল ঘোষণা হলেও এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নির্বাচনী এলাকায় নেই’। ছাত্রলীগের সমালোচনা করে রিজভী বলেন, ‘গত পরশু রাতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ না দেয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী আফসানা আহমেদ ইভাকে শীতের রাতে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। এই অন্যায়ের বিরুদ্ধে ইভার প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে’।

৬ জানুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুসসহ প্রায় অর্ধশত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা করে তা প্রত্যাহারের দাবি জানান রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

আবারও একতরফা নির্বাচনের ষড়ডন্ত্র করছে আওয়ামী লীগ: রিজভী

আপডেট সময় ০৪:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮