ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

১ ডিগ্রিতে নেমে এসেছে দার্জিলিংয়ে তাপমাত্রা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ সংলগ্ন রাজ্যটির রাজধানী কলকাতার তাপমাত্রাও লাফিয়ে নামছে।

রোববার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ সেলসিয়াসে নেমে এসেছে। এর মধ্য দিয়ে গত পাঁচ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে। সোমবারের তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শুধু কলকাতাই নয়, উত্তর ও দক্ষিণবঙ্গে কনকনে শীত পড়েছে। হাড়–কাঁপানো শীতে সকালের দিকে পথঘাট থাকছে ফাঁকা। প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সন্ধ্যা নামতেই গ্রামাঞ্চলে আগুন পোহাতে বসে পড়ছেন মান্ষু।

শীতের সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহে কাঁপছে বর্ধমান, বীরভূম, মালদা, ডায়মন্ড হারবার।আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তর ভারতসহ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে পশ্চিমবঙ্গের সব জায়গায় আগামী সপ্তাহেও তীব্র শীতের আমেজ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝড় চলছে। এতে সেখানে তুষারপাত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

১ ডিগ্রিতে নেমে এসেছে দার্জিলিংয়ে তাপমাত্রা

আপডেট সময় ০৩:০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮