ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

অস্তিত্বের স্বার্থেই নির্বাচনে আসবে বিএনপি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি রাজনৈতিক আত্মহত্যা করবে না বলেও মনে করেন তিনি। সোমবার সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ, আর বিএনপির ক্ষমতার উৎস বুলেট। তারা যখন নির্বাচনে জিতে তখন সুষ্ঠু হয়, আর যখন হেরে যাওয়ার আশঙ্কা থাকে তখন সুষ্ঠু না হওয়ার প্রচারণা চালায়।’ ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ২০১৪ সালের পুনরাবৃত্তি করবেন না বলেও তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলমান শৈতপ্রবাহে এ জেলার সৈয়দপুরে তিন হাজার ২০০ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল ও ৫০০ করে টাকা বিতরণ করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য সুজিত কুমার নন্দি, নুরুল ইসলাম সুজন ও মোজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

অস্তিত্বের স্বার্থেই নির্বাচনে আসবে বিএনপি: কাদের

আপডেট সময় ০১:৩৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮