ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাল্টিক সাগরে যৌথ মহড়ায় চীন-রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাল্টিক সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। বিশাল এই মহড়ায় দুই দেশের বহুসংখ্যক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান অংশ নিয়েছে। মহড়ায় দুই দেশের সেনাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হবে রুশ ভাষা। বাল্টিক সাগরে এই প্রথম চীন কোনও মহড়ায় অংশ নিচ্ছে।

‘মেরিটাইম কো-অপারেশন-২০১৭’ নামের এই মহড়া চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। তবে ২৪ জুলাই থেকে গভীর সাগরে তাজা গুলির মহড়া চলার কথা রয়েছে।মহড়ায় চীন তার অত্যাধুনিক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। দু’দেশের এই মহড়ার বিশেষ রাজনৈতিক সামরিক গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে।

বাল্টিক সাগরসহ যে কোনও জায়গায় রাশিয়ার পাশে রয়েছে চীন। একইভাবে চীনের জন্যও রাশিয়া সামরিক সহায়তার হাত বাড়াতে প্রস্তুত। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চলমান মহড়ার মাধ্যমে সারা বিশ্বের জন্য বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের জন্য এই বার্তা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাল্টিক সাগরে যৌথ মহড়ায় চীন-রাশিয়া

আপডেট সময় ০৮:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭