ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

মধুখালীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে মধুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খোরশেদ মন্ডল (৩৫) ও তার স্ত্রী তানিয়া বেগম (৩০)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরে যাচ্ছিলেন এ দম্পতি। উপজেলার পরিক্ষতপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় খোরশেদ মন্ডল ও তার স্ত্রী তানিয়া বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করলে সেখানে তারা মারা যান। নিহতরা আলমডাঙ্গার উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

মধুখালীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮