ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিজেপি ডাইনিবিদ্যায় পারদর্শী: লালু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় সাড়ে তিন বছর কারাদণ্ড পাওয়ার পর টুইটারে লেখা এক খোলা চিঠিতে লালুপ্রসাদ যাদব অভিযোগ করেছেন, বিজেপি কালো জাদু ও ডাইনিবিদ্যায় পারদর্শী। হিন্দিতে লেখা চিঠিটিতে লালু দাবি করেছেন, কারাদণ্ড তাকে ভীত করেনি। ধর্মনিরপেক্ষতা, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির অধিকার আদায়ের রাজনৈতিক আদর্শ নিয়ে কোনোমতেই সমঝোতা করবেন না তিনি।

লালু অভিযোগ করেছেন, বিজেপির নীতি হল- হয় আমাদের মেনে নাও, না হয় তোমাকে ধ্বংস করব। কিন্তু সামাজিক ন্যায়, মৈত্রী ও সাম্যের স্বার্থে নিজেকে কাঠগড়ায় তুলতে আপত্তি নেই বলে টুইটে দাবি করেন লালু। ২১ বছর আগে দেওঘর ট্রেজারি থেকে জালিয়াতি করে পশুখাদ্যের জন্য বরাদ্দ ৮৯.২৭ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগে করা মামলায় লালুর সাড়ে ৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

লালুর ছেলে তেজস্বী যাদব টুইটারে জানান, এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন। বিহারের মুখ্যমন্ত্রী ও বিজেপির জোটসঙ্গী নিতীশ কুমারকে বিদ্রূপাত্মক ধন্যবাদও জানান। লালুর মেয়ে মিশা ভারতী টুইট করেন, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির সত্যিই বিচার চাই কিনা।

লালুর শাস্তিতে বিহারে জোটের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই চলবে বলে জানিয়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ: ইরানের দাবি

বিজেপি ডাইনিবিদ্যায় পারদর্শী: লালু

আপডেট সময় ০৩:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮