ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দশম সংসদ নির্বাচনে বিএনপির ভুল নিয়ে আ’লীগ চিন্তিত কেন: মঈন খান

অাকাশ জাতীয় ডেস্ক:

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির জন্য ভুল হলে এটা নিয়ে আওয়ামী লীগের কথা বলার কারণ নেই বলে মনে করেন বিরোধী দলটির নেতা আবদুল মঈন খান। মঈন বলেন, সরকারি দলের নেতারা প্রতিনিয়ত বলেন, ‘২০১৪ সালের নির্বাচন অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আগামী নির্বাচনে অংশ না নিলে দল শেষ হয়ে যাবে। আমার প্রশ্ন বিএনপি ভুল করলে তো তাদের অসুবিধা। তাহলে বিএনপির ভুল নিয়ে তারা কেন এত চিন্তিত।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জাতীয় সংকট উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচন: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন মঈন খান। ডেমোক্রেটিক মুভমেন্ট নামে একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে। মঈন খান বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের অর্থ হচ্ছে ২০১৪ সালের নির্বাচনে বিএনপি ও ২০ দল অংশ না নিয়ে কোন ভুল করেনি। আর তারা নির্বাচনে না যাওয়ায় আওয়ামী লীগের মাথায় কলঙ্কের তিলক লেগেছে। এই তিলক মুছতে হলে বিএনপিকে প্রয়োজন।’

আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে দেয়ার দাবি জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হলে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।’ ‘এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যারা সম্পূর্ণ নির্লোভভাবে নির্বাচন পরিচালনা করবে। এমনকি নির্বাচনের ফলাফলের উপর তাদের কোনো স্বার্থ থাকবে না। এটাই হওয়া উচিত আগামী নির্বাচনের রূপরেখা।’

দলের নেতাকর্মীদের নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান এই বিএনপি নেতা। ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে ও এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ আলোচনাং অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দশম সংসদ নির্বাচনে বিএনপির ভুল নিয়ে আ’লীগ চিন্তিত কেন: মঈন খান

আপডেট সময় ০৮:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮