ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রমাণ হয়েছে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে সমাবেশে ‘বাধা’ দেয়ায় আবারও প্রমাণ হল আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল। গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনকে দমনে প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল তার আর একটি প্রমাণ হল- আজ বিএনপিকে সমাবেশ করতে বাধা দেয়া। এর মাধ্যমে বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণ প্রকাশ করল আওয়ামী লীগ।’ দখল-লুটপাট চিরস্থায়ী রূপ দিতে আওয়ামী লীগ বিরোধী দলশূন্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না অভিযোগ করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বহুমাত্রিকতা ও বৈচিত্র্যে বিশ্বাস করে না। তাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্নিহিত উপাদান হচ্ছে- নিজেদের লোভ, দুর্নীতি ও দখলবাজি অব্যাহত রাখা। এসব অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উঠবে বলেই তারা বিরোধী দল সহ্য করতে পারে না।’

বিএনপির সিনিয়র এ নেতা আরও অভিযোগ করেন, ‘গণতন্ত্র হত্যা দিবসে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে। দেশব্যাপী বিএনপি যাতে কালো পতাকা মিছিল করতে না পারে, সে জন্য প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

প্রমাণ হয়েছে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল: রিজভী

আপডেট সময় ০২:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮