ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিদিন ৪০ হাজার দর্শক তাজমহল দেখতে পারবেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রতিদিন সর্বোচ্চ ৪০ হাজার দর্শক তাজমহল পরিদর্শন করতে পারবেন। আর প্রত্যেক দর্শক সেখানে সর্বোচ্চ তিন ঘণ্টা অবস্থানের সুযোগ পাবেন। প্রায় ৪০০ বছরের পুরনো এ জাতীয় সম্পদ রক্ষায় ভারত সরকার এমন আইন করার পরিকল্পনা করছে। খবর সিনহুয়ার।

গত বৃহস্পতিবার তাজমহলের একটি প্রবেশ পথে পদদলিত হয়ে পাঁচজন আহত হওয়ার পর ভারতের ভূ-তাত্ত্বিক জরিপ (এএসআই) সংস্থা সংস্কৃতি মন্ত্রণালয়কে এমন প্রস্তাব দিয়েছে। এই বিধিনিষেধ কার্যকর হলে নির্দিষ্ট সংখ্যক টিকেট বিক্রি হয়ে গেলে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে এ টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হবে।

কেবলমাত্র ৪০ রুপি দিয়ে টিকেট ক্রয় করা ভারতের অভ্যন্তরের পরিদর্শকদের জন্য এই বিধি কার্যকর করা হবে। তবে বিদেশি পরিদর্শকের সংখ্যা সীমাবদ্ধ করা হবে না। উল্লেখ্য, বিদেশি নাগরিকদের তাজমহলে প্রবেশে টিকেটের মূল্য এক হাজার রুপি।

এএসআইয়ের দেয়া অন্য প্রস্তাব হলো সমাধিস্থল এলাকা পরিদর্শনের জন্য আলাদা প্রবেশ টিকেট চালু। উল্লেখ্য, এ সমাধিস্থল এলাকায় সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ মহলের কবরের প্রতিলিপি রয়েছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এ স্মৃতিস্তম্ভ সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত দর্শক চাপ ও বাতাস দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার এএসআই কর্মকর্তা ও তার স্টাফদের সঙ্গে বৈঠকের পর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা বলেন, ‘এসব পদক্ষেপ নেয়া ছাড়া আমাদের আর কোন উপায় নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি

প্রতিদিন ৪০ হাজার দর্শক তাজমহল দেখতে পারবেন

আপডেট সময় ১১:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮