ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খোলা জায়গায় মলত্যাগ করলে ৫০০ রুপি জরিমানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

খোলা আকাশের নিচে মলত্যাগ করলেই ৫০০ রুপি জরিমানা দিতে হবে রাজ্যবাসীকে। শুধু মলত্যাগ করলেই নয়, যত্রতত্র থুতু ফেলা, প্রস্রাব করা ও আবর্জনা ফেললেও গুণতে হবে জরিমানা। এমনটাই ঘোষণা করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার।

সরকারি নির্দেশ মতো, শহুর ও আশেপাশে এলাকায় উন্নয়নের জন্য ব্যাপক বিধিনিষেধ জারি করা হয়েছে। পৌরনিগমগুলি থেকেই এই নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। ২০১৬ সালের কঠিন বর্জ্য নিকাশ ম্যানেজমেন্ট আইনের অন্তর্ভুক্ত বিধি অনুসারে, খোলা জায়গা মল-মূত্র ত্যাগ ও আবর্জনা ফেলার অপরাধে স্পট ফাইন করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।

গভর্নমেন্ট রেজুলেশনে বলা হয়েছে, যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান রাস্তা কিংবা হাইওয়ের ধারে নোংরা আবর্জনা ফেলে রাখলেই তাৎক্ষণিক ১৫০ রুপি থেকে ১৮০ রুপি জরিমানা করা হবে। নোংরা বলতে সমস্ত নষ্ট জিনিসকেই বোঝানো হয়েছে। এছাড়া জনসাধারনের মাঝে বা রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেললে ১০০ রুপি থেকে ১৫০ রুপি স্পট ফাইন করা হবে।

অন্যদিকে যেখানে সেখানে প্রস্রাব করলে ওই ব্যক্তিকে ১০০ রুপি থেকে ২০০ রুপি স্পট ফাইন করা হবে। খোলা আকাশের নিচে ও যত্রতত্র মলত্যাগ করলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০০ রুপি জরিমানা করা হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার থেকে স্বচ্ছ্ব ভারত অভিযান চালু করা হয়েছে গোটা দেশেই। স্বচ্ছ্ব অভিযানে রাজ্যকে আরও একধাপ এগিয়ে রাখল মহারাষ্ট্র সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি

খোলা জায়গায় মলত্যাগ করলে ৫০০ রুপি জরিমানা

আপডেট সময় ১১:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮