ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৭ মাস কারাভোগের পর দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

অাকাশ জাতীয় ডেস্ক:

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক পরাজয় বর্মণ (২৮) দেশে ফিরে গেছেন। দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ।

হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট এলাকা দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন ওসি বিকাশ মণ্ডলের হাতে ওই যুবককে তুলে দেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের ও বিএসএফের হিলি চেকপোস্ট কমান্ডার সরদার সিং উপস্থিত ছিলেন।

ভারতে ফেরত যাওয়া পরাজয় বর্মণ ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বিলপাড়া গ্রামের রামলগন বর্মণের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন দৈনিক আকাশকে জানান, ১৭ মাস আগে কোনও ধরণের বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় ওই যুবক হিলির ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে। তখন বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে এক বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষ হলেও দুদেশের মধ্যে চিঠি চালাচালির পর তিনি আজ কারাগার থেকে মুক্তি পান। কারা কর্তৃপক্ষ তাকে আমার কাছে হস্তান্তর করেন। পরে আমি তাকে ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

১৭ মাস কারাভোগের পর দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

আপডেট সময় ০২:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮